আমীর বাবুল ও সেক্রেটারি দুলাল- পীরগঞ্জে জামায়াতের নতুন কমিটি গঠন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ, ঠাকুরগাঁও:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রুকনগণের প্রত্যক্ষ ভোটে ও মতামতের ভিত্তিতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে আমীর বাবুল আহাম্মেদ ও সেক্রেটারি মাহমুদুল হাসান দুলাল নির্বাচিত হন।

এর পূর্বে বাবুল আহাম্মেদ উপজেলার ভারপ্রাপ্ত আমীর ও মাহমুদুল হাসান দুলাল ৭নং হাজীপুর ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন। নবনির্বাচিতদের শপথ পাঠ করান জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসাইন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিনসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

​শপথ গ্রহণ শেষে অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ইসলামী সমাজ বিনির্মাণে রুকনদের আমানত রক্ষা করে পীরগঞ্জ উপজেলাকে একটি শক্তিশালী সাংগঠনিক মডেলে রূপান্তরিত করতে হবে। নবনির্বাচিত আমীর ও সেক্রেটারিও সংগঠনের কাজ গতিশীল করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ