রাকাব নওগাঁ জোনে সর্বোচ্চ মুনাফা অর্জন জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
রাকাব নওগাঁ জোনে সর্বোচ্চ মুনাফা অর্জন
জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা
___________________________
অর্ধবার্ষিক হিসাব সমাপনী ২০২৫-এ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ১৮টি জোনের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে নওগাঁ জোন। এ সাফল্যে নওগাঁ জোনের আওতাধীন ৩০টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব ও নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সফল এই অর্জনের নেতৃত্ব দেন নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন। তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর দিকনির্দেশনা ও সুসমন্বয়ের মাধ্যমে অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নওগাঁ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা গ্রহণ করে মো. রুহুল আমিন বলেন, “এই সাফল্য একক কোনো অর্জন নয়। নওগাঁ জোনের প্রতিটি শাখার কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতার ফলেই আমরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও গ্রাহকসেবা ও ব্যাংকের স্বার্থে সবাই দায়িত্বশীল থাকলে আরও ভালো ফল আসবে।”
রাকাব নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন, “জোনাল ব্যবস্থাপকের সঠিক নেতৃত্ব ও সকলের সম্মিলিত প্রয়াসেই এই সাফল্য সম্ভব হয়েছে। আশা করছি, আগামী জুন ২০২৬-এর বার্ষিক হিসাব সমাপনীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
এ সময় আগামী দিনের লক্ষ্য অর্জনে আরও স্বচ্ছতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন নওগাঁ জোনের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিবেদক: মাহবুবুজ্জামান সেতু
আপনার মতামত লিখুন :