ভারতের হামলায় ১১ সেনা সহ ৫১,জন নিহত, হুঁশিয়ারি পাকিস্তানের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ভারতের হামলায় ১১ সেনা সহ ৫১,জন নিহত, হুঁশিয়ারি পাকিস্তানের
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
ভারতের সঙ্গে সাংঘাতে পাকিস্তানের ১১ সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছে আরো ও ৭৮ জন পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার সময় তারা প্রাণ হারান,
এছাড়া ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের প্রাণ হারিয়েছেন ৪০ বেসামরিক নাগরিক, নিহতদের মধ্য ৭,নারী ও ১৫ শিশু ও রয়েছে, মঙ্গলবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন।
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্ত: বাহিনী, জনসংযোগ সংযোগ পরিদপ্তর
(আইএসপিআর) জানিয়েছে,ভারতের উস্কানিমূলক ও নিন্দনীয় হামলা, প্রতিহত করতে গিয়ে কমপক্ষে ১১ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৭৮ জন।
একইসঙ্গে ভারতীয় আগ্রাসনে ৪০ জন বেসামারীক নাগরিক-যাদের মধ্য ৭,জন নারী ও ১৫ জন শিশু রয়েছে-প্রাণ হারিয়েছেন এবং আরো ও ১২১ জন আহত হয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নিহত সেনাদের মধ্যে রয়েছেন, নায়েক আব্দুর রহমান-ল্যাস্ল নায়েক দিলাওয়ার খান, ল্যাস্ল নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহী মোঃ আদিল আকবর এবং সিপাহী নিসার।
বিবৃতিতে বলা হয়, এই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য নিরন্তর অনুপ্রেরণা-তাদের সাহস, দায়িত্ববোধ ও নিঃস্বার্থ দেশপ্রেমী পাকিস্তানের ইতিহাসে অমলিন হয়ে থাকবে,আই এস টি আর আরো ও হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখন্ডতা যদি কেউ ভবিষ্যতে চ্যালেঞ্জ করে, তাহলে তার জবাব দেওয়া হবে দ্রুত সর্বাত্মক ও চূড়ান্ত প্রতিক্রিয়া দিয়ে,
আপনার মতামত লিখুন :