খুলনা পুলিশ কর্মকর্তার সঙ্গে বাদানুবাদকে ৩ ঘন্টা বাস চলাচল বন্ধ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,



পুলিশ কর্মকর্তার সঙ্গে বাদা নুবাদকে কেন্দ্র করে খুলনার রূপসায় আন্তজেলার ১১,টি রুটে ৩ ঘণ্টার জন্য বাস মিনি বাস চলাচল বন্ধ থাকে এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা, পরে বাস মিনিবাস মালিক শ্রমিকদের সঙ্গে থানা পুলিশের বৈঠক শেষে বাস চলাচল শুরু হয়, 
আজ শনিবার জেলার পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে ঘটনা ঘটে, 
বাস শ্রমিকরা জানান, হাইওয়ে সড়কে ইজিবাইক মাহিন্দ্রা সহ থ্রি হুইলার বন্ধের দাবি জানিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, তারপরও এসব থ্রি হুইলার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন কোন পদক্ষেপ কার্যকর নেয়নি,
এ অবস্থায় আজ সকাল ৭,টার দিকে রহিম নামের এক ব্যক্তি ইজিবাইককে যাত্রী নিয়ে পূর্ব রুপসা বাস স্ট্যান্ড পৌঁছালে বাস শ্রমিকেরা সেটি আটকে রাখেন, পরে ইজি বাইক চালক রহিম এ বিষয়ে রুপসা থানায় অভিযোগ দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ঘটনা স্থলে আসেন, 
এ সময় শ্রমিকদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয় এবং বুলু নামের একজন মোটর শ্রমিককে হ্যান্ডকাফ পড়িয়ে থানায় নেওয়ার চেষ্টা করেন, এতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, 
উত্তেজিত শ্রমিকেরা তখন সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন, পরে খবর পেয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা ঘটনাস্থলে পৌঁছান এবং থানা পুলিশের সঙ্গে বাস মালিক সমিতি কার্যালয় যৌথ বৈঠক করেন দীর্ঘ বৈঠক শেষে বেলা একটার দিকে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা সাধারণ শ্রমিকদের শান্ত করে আবার বাস চলাচল শুরু করেন, 
এ বিষয়ে পূর্ব রুপসা বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্লা বলেন, ইজিবাইক মাহিন্দ্রা মতো যান মহাসড়কে চলাচল নিষিদ্ধ আছে, প্রায় ঝামেলা সৃষ্টি করে পাশাপাশি কিছু বাসশ্রমিক মালিকপক্ষের সঙ্গে আলোচনা না করে হুটহাট গাড়ি চলাচল বন্ধ করে দেন, এটি খুবই দুঃখজনক, 
আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হয়, তবে হুটহাট করে যাতে বাস চলাচল বন্ধ করতে না পারে, সেজন্য ২৩ এপ্রিল আমরা শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসবো, 
রুপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্য দীর্ঘদিন ধরে  একে ওপরের উপর হামলা সহ বিরত চলে আসছে, এসব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আমরা পর্ব রূপসা বাসস্ট্যান্ডে পৌঁছায়, পরে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সমাধান করা হয়,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ