ঈদুল আযহায় পুলিশের ছুটি বাতিল, ডাকাতি ঠেকাতে নেওয়া হবে যাত্রীদের ছবি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
ঈদুল আযহায় আইন -শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে,
মঙ্গলবার (৩,জুন) সচিবালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান,
উপদেষ্টা বলেন, ঈদের ১০ দিনের ছুটির সামনে রেখে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, তিনি উল্লেখ করেন,ঈদযাত্রায় চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে,
চাঁদাবাজি যে-ই করুক, তার দলীয় পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেওয়া হবে, ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, গত ঈদের মতো এবারও আসন্ন ঈদুল আজাহায় যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যাত্রীদের যাওয়া আসার সময় নির্ধারিত ভাড়া চেয়ে বেশি না নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে,
এছাড়া ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কিনা, সেটির তদারকিতে একটি কমিটি গঠন করা হবে, এতে মালিকপক্ষ সম্মতি দিয়েছেন, যাত্রী ছদ্মবেশে ডাকাত ঠেকাতে বাসে ওঠার সময় সবার ছবি নেওয়া হবে, জানান তিনি,
আপনার মতামত লিখুন :