নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী:
নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সানেরবাড়ি গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন। সানেরবাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের অর্জুন বাদশা, হাফিজুর তাকে পথরোধ করে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। 

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার পলাশ থানায় অভিযুক্তদের বিরদ্ধে মামলা করেন। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ। হাফিজুর রহমানকে গ্রেপ্তারের পর ভুক্তভোগী কিশোরী তাকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে।   অপর আসামীকেও গ্রেপ্তারে অভিযান চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ