ভেঙ্গে গেল ১২ দলীয় জোট নেই জাতীয় পার্টি।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
১২ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল জাতীয় পার্টি (জাফর) শনিবার জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যানের খিলগাঁও কার্যালয়ে দলটির নির্বাহী কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, এ বিষয়ে জাতীয় পার্টি (জাফর) সাপেক্ষে এমপি আহসান হাবিব লিংকন বলেন, দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের কতিপয় নাম সর্বস্ব নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি (জাফর) নেতাদের মধ্য চরম ক্ষোভের সৃষ্টি হয়,
যার পরিপেক্ষিতে আজ ( ১ মার্চ) খিলগাঁও আমাদের পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়, এতে সিদ্ধান্ত হয় আজ থেকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন ১২ দলীয় জোট থেকে জাতীয় পার্টি ( জাফর) বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে, একই সঙ্গে বিএনপি'র নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি ( জাফর) রাজপথে লড়াই অব্যাহত রাখবে
আপনার মতামত লিখুন :