ময়মনসিংহে মেছুয়া বাজার ও জিলাপি পট্টিতে অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | 

​পরিবেশ রক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার এবং জিলাপি পট্টি এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।


​পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের উৎপাদন, মজুত ও ব্যবহার রোধ করতেই প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।


​অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অভিযানের সময় ব্যবসায়ীদের আইন মেনে চলার এবং পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।


​জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীর প্রতি বিশেষ বার্তা দিয়ে বলা হয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার পুরোপুরি পরিহার করতে হবে এবং পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রশাসনের কঠোর হুশিয়ারি দিয়ে জানানো হয়, যারা নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় বা মজুত অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ