ঝিকরগাছায় গদখালী ইউনিয়নে জুলাই শহিদ জাবির আল আমিন স্মৃতি সংসদ উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় গদখালী ইউনিয়নে জুলাই শহিদ জাবির - আল - আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯ টায় এফ, জে, ইউ বি মাধ্যমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা জুলাই শহিদ জাবির আল - আমিন স্মৃতি সংসদের উদ্দোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে গদখালী ইউনিয়নে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত করেছি জনগণের স্বস্তির জন্য। যার ফলে জনগণ সেবা পেয়ে উপকৃত হচ্ছে আমরা সে চেষ্টা করেছি। জনগণ এমন সেবা পেয়ে উপকৃত হলে ইনশাআল্লাহ আবারো দুই মাস অন্তর এই ক্যাম্প আমরা পরিচালিত করবো।
স্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ড রোগের চিকিৎসা প্রদান করা হয়। চক্ষু রোগীদের ফ্রি চশমা দেয়া হয়। এ ছাড়া রোগীদের ওষুধ ও প্রদান করা হয়। গদখালী ইউনিয়ন থেকে প্রায় ১৫০০ মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে। আদদ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ জাবির আল - আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মাহবুব উল আলম মন্টু।
বক্তব্য রাখেন আদদ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়কডা. মো : রবিউল ইসলাম । এফ, জে,ইউ, বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক সভাপতি অধ্যাপক মো : আব্দুল মতিন ভুঁইয়া। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন জুলাই শহীদ জাবির আল - আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি মো: আবিদুর রহমান।
মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা - চৌগাছা উপজেলা এলাকার জনগণ ফ্রি সেবা পাবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সহযোগিতায় ছিলেন আদদ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আপনার মতামত লিখুন :