একদিকে ঢাকের বাদ্য, আনন্দ-উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিল আনন্দমুখর পরিবেশই মুহূর্তে শোকের আবরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
একদিকে ঢাকের বাদ্য, আনন্দ-উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিল আনন্দমুখর পরিবেশই মুহূর্তে শোকের আবরণ
__________________________________
উপজেলার মনোহরপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের প্রভাস বিশ্বাস, শৈলকুপা বাজারের সুপরিচিত বস্তা ব্যবসায়ী। পরিবারের সঙ্গে বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত স্বজনরা নিয়ে আসেন হাসপাতালে। দেয়া হয় স্যালাইন, রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই থেমে যায় তাঁর নিশ্বাস।
চিকিৎসকের মৃ/ত্যু ঘোষণায় ভেঙে পড়ে পরিবার। কান্নার রোল উঠলো হাসপাতালে। আহাজারি, বুকভাঙা আর্তনাদে ভারি হয়ে ওঠে চারদিক। একটু আগেও বিজয়ার উচ্ছ্বাসে যিনি ছিলেন, তিনি হঠাৎ করেই চলে গেলেন না-ফেরার দেশে। বিজয়া দশমীর সেই উজ্জ্বল আনন্দ আজ নিমিষেই কালো শোকে পরিণত হলো।
প্রভাস বিশ্বাসের প্রয়াণ যেন আনন্দের উৎসবকে মুছে দিয়ে রেখে গেল অসহনীয় বিষাদ।
শৈলকুপা, ঝিনাইদহ প্রতিনিধি।
আপনার মতামত লিখুন :