পাঁচবিবিতে জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠনে সভা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ বাবুল হোসেন , 
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:



বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় নাগরিকতা  সিভিক এনগেজমেন্ট ফান্ড এম্পায়ারহার প্রজেক্টের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলায় জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠিত হয়েছে।

‎২১ জুলাই  সোমবার  বিকেলে বন্ধন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক এর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী শাহিন ।

‎প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মোঃ বেলায়েত হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান,থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা সমাজসেবা অফিসার সাজেদুল ইসলাম প্রমুখ।

‎সভায় প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন,জেলা মানবাধিকার  মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী।

‎সভায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এম্পাওয়ার হার প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে কাজ করার জন্য খালেদা আক্তার বিজলীকে সভাপতি ও ললিতা রানি মালোকে  সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন করা হয়।

‎কমিটির নব নির্বাচিতরা প্রতিটি গ্রামের পাড়ায় মহল্লায় নারীর ক্ষমতায়ন বিষয়ে  সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে এবং বাল্য বিয়ে বন্ধে কাজ করবেন বলে তারা জানান।

‎সভায় উপজেলার ৮টি ইউনিয়নের জেন্ডার ইকুইটি ফোরাম গুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও যুব সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ