ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ  
স্টাফ  রিপোর্টার ময়মনসিংহ জেলা  


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান পরিচালিত হয়েছে। সাধারণ রোগী ও তাদের স্বজনদের ভোগান্তির পেছনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই চক্রের সদস্যদের ধরতে সম্প্রতি এই অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে একাধিক দালালকে হাতেনাতে আটক করা হয়।
এই অভিযানে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা র‍্যাবের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, “এরকম অভিযান কিছুদিন পর পর প্রয়োজন, যাতে হাসপাতালের পরিবেশ সাধারণ মানুষের জন্য নিরাপদ থাকে এবং সেবার মান ঠিক থাকে।”

র‍্যাবের এই সাহসী উদ্যোগের ফলে হাসপাতাল চত্বরের দালালদের মধ্যে এক ধরনের ভীতির সৃষ্টি হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, “র‍্যাব যদি নিয়মিত এভাবে নজরদারি চালায়, তাহলে আমরা হয়রানি থেকে অনেকটাই রক্ষা পাবো।”
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, “জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত। হাসপাতালগুলোতে যাতে কেউ অবৈধভাবে অর্থ আদায় কিংবা প্রতারণা না করতে পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।”
সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, এই ধরনের অভিযান নিয়মিত চালানো হলে হাসপাতাল ও অন্যান্য জনসেবা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরে আসবে


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ