নরসিংদীর ৫ আসনের মধ্যে ৪টিতে বিএনপির প্রার্থী ঘোষণা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন দেওয়া হয়।

নরসিংদীর মোট পাঁচটি আসনের মধ্যে এবার চারটিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

নরসিংদী-১ (সদর) : বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন

নরসিংদী-২ (পলাশ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) : জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৫ (রায়পুরা) : কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল


অন্যদিকে নরসিংদী-৩ (শিবপুর)

আসনে এখনও পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। কেন প্রার্থীতা স্থগিত রাখা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি দল।
তবে স্থানীয় বিএনপি নেতারা আশা করছেন, দলীয় হাইকমান্ড শিগগিরই ওই আসনেও একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীর নাম ঘোষণা করবেন।



সদ্দাম উদ্দিন রাজ, 
নরসিংদী জেলা প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ