মনোনয়ন দাবিতে সাতক্ষীরা-৩ আসনে ডঃ শহিদুল আলমের পক্ষে অষ্টম দিনের মতো বিক্ষোভ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মনোনয়ন দাবিতে সাতক্ষীরা-৩ আসনে ডঃ শহিদুল আলমের পক্ষে অষ্টম দিনের মতো বিক্ষোভ 
_________________________



বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ- আসাশুনি) আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনকে গত ২ নভেম্বর কেন্দ্রীয় ভাবে মনোনয়নে নাম ঘোষনার পর হতে অপর প্রার্থী কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গরিবের ডাক্তার খ্যাত ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে টানা অষ্টম দিনের মতো সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ছিল হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। সমাবেশকে  ঘিরে চলছে ২ প্রার্থীর মিডিয়া ট্রায়াল। 

দু,পক্ষের প্রতিবাদ, মানববন্ধন ,বিক্ষোভ সমাবেশ গুলো প্রচার প্রচারণায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করার জন্য ও জনসমর্থন দেখানোর জন্য জেলা শহর থেকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার, টেলিভিশন চ্যানেলের সাংবাদিকসহ বিভিন্ন পত্রিকা, অনলাইন পোর্টালের সাংবাদিকদের কদর বেড়েছে। প্রতিদিন তারা জেলা শহর থেকে দুই প্রার্থীর পক্ষে ছুটে এসে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। গতকাল সোমবারের সমাবেশে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে হাজার, হাজার শহিদুল সমর্থক ও ভক্তরা  দল মত নির্বিশেষে মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশে হাজির হয়।

 বিক্ষোভ সমাবেশটি উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে প্রধান, প্রধান সড়ক হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তারা দাবি জানান শহিদুল আলম দীর্ঘ ৩০ বছর ধরে এই অঞ্চলের অসহায় মানুষদের ফ্রি সেবা সহ যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া ছাড়া বিপদে আপদে পাশে থেকেছেন।   সে কারণে তাকে মনোনয়ন না দিলে এই আসনটিতে বিএনপি'র ঘোষিত প্রার্থী অর্থাৎ ধানের শীষ নিশ্চিত পরাজয় বরণ করবে। যে কারণে তারা এলাকার সাধারণ মানুষের ভাষা ও জনসমর্থন বিবেচনা করে ডাঃ শহিদুল আলমকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দর হস্তক্ষেপ কামনা করেন।

 গতকালকের সমাবেশে বিপুল পরিমাণ নারী-পুরুষ সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের উপস্থিতি চোখে পড়ার মতন ছিল। লাগাতার এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এখন কালিগঞ্জ, আশাশুনির দলীয় নেতা কর্মী ছাড়া সাধারণ মানুষের সাতক্ষীরা- ৩ আসনে ডাঃ শহীদুল আলমের মনোনয়ন গণ দাবিতে পরিণত হয়েছে। সমাবেশে আগত নেতাকর্মী ও সমর্থকরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। মনোনয়ন ঘোষণার দিন রাত থেকে বিক্ষোভ সমাবেশ করে ৩ নভেম্বর থেকে হরতাল অবরোধ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করে আসছে এই ৩ আসনের নেতাকর্মী সমর্থক ও সাধারণ জনগণ।



হাফিজুর রহমান 
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ