সাংবাদিকদের হুমকি দেয় কুখ্যাত গরু চোর সিন্ডিকেটের প্রধান রিপোর্ট করলে মেরে ফেলবো
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সাংবাদিকদের হুমকি দেয় কুখ্যাত গরু চোর সিন্ডিকেটের প্রধান রিপোর্ট করলে মেরে ফেলবো
___________________________________
দক্ষিণবঙ্গের কুখ্যাত গরু চোর সিন্ডিকেটের প্রধান আব্দুস সালাম মোল্লা, পিতা মৃত নুর মোহাম্মদ মোল্লা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, দক্ষিন খাজাডাঙ্গা রুপসা খুলনা। বিগত ২৩,১০, ২০২৫ তারিখ রাত্রে, মোড়লগঞ্জের যে চারজন গরু চোর ধরা পড়েছে,তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে দেখা যায়।চোরেরা যে গাড়ি নিয়ে চুরি করতে গিয়েছিল সেই গাড়িটির মালিক সিন্ডিকেট প্রধান আব্দুস সালাম মোল্লা। এই গাড়িটি আপাতত মোড়লগঞ্জ থানা হেফাজতে আছে।
গরু চোর সালাম মোল্লা সম্পর্কে আরো কিছু উল্লেখ্যযোগ্য বাস্তব তথ্য হলো,এই পর্যন্ত সে চুরির দায়ে নিজ জন্মভূমি ছেড়ে, বিভিন্ন জায়গায় বিয়ে করে সেই সমস্ত স্থানে বসবাস করতো।এভাবে তিনটি বিয়ে করে সে তিনটি শ্বশুরবাড়ি এলাকা হতে চুরির দায়ে বিতাড়িত হয়েছিল। তাহার উল্লেখ্যযোগ্য চুরির মধ্যে দ্বিতীয় শ্বশুরবাড়ি রাখালগাছি গ্রামে বিদ্যুৎ থাকা অবস্থায় খাম্বা বেয়েউঠে ট্রান্সমিটার চুরি করে নিয়ে পালাচ্ছিল এলাকাবাসী তখন তাকে গণপিটু্ন দিয়ে মৃত ভেবে ফেলে রেখে দিয়েছিল। বর্তমান সে যে জায়গাটিতে অবস্থান করছে,দক্ষিণ খাজাডাঙ্গা গ্রাম।এই দক্ষিণ খাজাডাঙ্গাকে শুধু অত্র এলাকা নয় অন্যান্য এলাকার সবাই জানে শিক্ষিত মার্জিত এবং চাকরিজীবী ভদ্র এলাকা হিসাবে ।
কিন্তু এই চোরের আগমনের পর তার বাড়ির সামনে সরকারি যে জমিতে ভূমিহীনরা বসত করে। সেখানে সে একটি বড় ধরনের অবৈধ সিন্ডিকেট তৈরি করে ফেলেছে।এখানে উল্লেখ্যযোগ্য ভাবে কয়েকজনকে সে তার সিন্ডিকেট সদস্য হিসাবে তৈরি করছে। যাহারা সব সময় তার পক্ষ নিয়ে সাংবাদিক বিরোধী থানার অভিযোগে সাক্ষ্য প্রদান রেকর্ডে ব্যস্ত থাকে। এছাড়া সরকারি খালের চরের জমি সালাম গরু চোর কিনেছে। যে জমিতে ভূমিহীন তাহেরা বেগমকে সরকারি ভাবে থাকতে দেওয়া হয়েছিল। বর্তমানে সেই জায়গাতে একটি বাংলো তৈরি করে চরের ভিতরে থাকা অবৈধ একটি জ্যাক নিয়ে সেখানে সে গোপন মিটিং চালাতো।চোরের সহযোগীরা সব সময় চোরকে পাহারা দিয়ে রাখতো।
তার এই সকল সহযোগীরা সব সময়ই সাংবাদিক নিউজ করে কেন, সাংবাদিককে মেরে ফেলতে হবে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যাহার প্রমান দক্ষিণ খাজাডাঙ্গা হাতেম তলা মোড়ে আসলেই মিলবে এবং ভিডিও রেকর্ড আছে। এই গরুচোর সালামের বর্তমান ও তৃতীয় স্ত্রী বিলকিস বেগম সরাসরি সাংবাদিককে হুমকি দিয়াছে তার ভিডিও রেকর্ড আছে। এমন কি সরকারি খালের চরে থাকা তার সিন্ডিকেটের লোকজন নিয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে সাংবাদিকের নামে।রূপসা থানা ও ফকিরহাট থানার ৬ থেকে ৭ টি গ্রামের মানুষের প্রাণের দাবি সাংবাদিকদের হুমকি সহ অভিযোগ দায়ের করা ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে মিথ্যা অভিযোগ হতে সাংবাদিকদের অব্যাহতি দিতে হবে। এবং এই চোরের বাড়িঘর উচ্ছেদ পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাহাতে আর কোনো চোরেরা এই ধরনের অপরাধ করতে না পারে।।
নিজস্ব ডেক্স
আপনার মতামত লিখুন :