হতাহতদের তথ্য গোপনের দাবি অপপ্রচার: প্রধান উপদেষ্টার প্রেস উইং


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনাঃ



রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের  ঘটনায় হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার।

মঙ্গলবার (২২জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে ও তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে, নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে।

যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএন এ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে, এতে আরো বলা হয়েছে, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরো ও বলা হয়, বিভিন্ন মহল থেকে হাতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে জানাতে চাই যে, এই দাবি সঠিক নয়।

মর্মান্তিক এই ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য  বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো ও বলা হয়, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থাকে, তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে, এর পাশাপাশি এখনো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অনন্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ