সড়ক দুর্ঘটনায় আহত – সুস্থতার জন্য দোয়া চাইলেন সহকর্মীরা।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর-এর সম্পাদক ময়মনসিংহ নিজস্ব রিপোর্টার ও বিভাগীয় জেলা প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। তিনি বলেন, "প্রতিদিনের কণ্ঠস্বর পত্রিকাকে জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে হবে এবং একে আরও সামনে এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।" এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ দেন।
সভা শেষে ফেরার পথে কাশিগঞ্জ বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। সিএনজি ও মোটরবাইকের সংঘর্ষে গুরুতর আহত হন সম্পাদক মহোদয়। এই তথ্য নিশ্চিত করেছেন দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর-এর ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোহাম্মদ দিলিস ইসলাম।
সম্পাদক মহোদয়ের দ্রুত সুস্থতার জন্য ময়মনসিংহ জেলার সম্মানিত সাংবাদিকগণসহ সর্বস্তরের জনগণ, মুসল্লী ও মুরুব্বিদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন – আমিন।
আপনার মতামত লিখুন :