সাংবাদিকদের রুদ্ধ করতে নির্যাতন বেড়েছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা তথ্য সাংবাদিকতা এবং মত প্রকাশের পথ রুদ্ধ করার মত ঘটনা দিন দিন বেড়ে চলেছে, মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ( এম এস এফ) পাঠানো মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন মে ২০২৫-এ এই দাবি করা হয়েছে,
বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এম এস এফ এ প্রতিবেদন তৈরি করে, আজ ( ৩১ মে) এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর ( এস এম এফ)
প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ৪১ টি ঘটনায় ১০১ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার, হয়েছেন, আক্রান্ত সাংবাদিকদের মধ্যে ৩৮ জন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন, লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন ২৩ জন ১জন সাংবাদিক নিখোঁজ হওয়ার পর ফিরে এসেছেন এবং আইনি হয়রানির শিকার হয়েছে ৩৭ জন সাংবাদিক,
চলতি মাসে দায়ের করা ৬,টি মামলা সহ আগের মামলায় আইনি হয়রানির শিকার ৩৭ জনের মধ্যে ৩,জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন, সাংবাদিক ফিরোজ কামালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এবং সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের বাঁধা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছে,
এ ছাড়া জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করতে এসে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠায়, অন্যদিকে চট্টগ্রাম নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ার পর দিন সাংবাদিকদের উপর হামলা চালানোর দায় আটক হওয়া রেজাউল ইসলাম নামের এক যুবক উল্টো মামলা দায়ের করেছেন ২৭ জন সাংবাদিকের বিরুদ্ধে,
এম এস এফ জানিয়েছে, মে মাসের ৪১ টি সাংবাদিক নির্যাতন সংক্রান্ত ১০ টি ঘটনাতে বিএনপি ৪,টি ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ১,টিতে জামাত ৪,টিতে সরকারি কর্মকর্তা ১,টিতে পুলিশ ১,টিতে সাবেক চেয়ারম্যান ১,টিতে শিক্ষক ৩,টিতে ব্যবসায়ী ১,টি কিশোর গ্যাং ২,টিতে সন্ত্রাসী বাহিনী,৬,টিতে দুষ্কৃতকারী ও,৭,টিতে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল বলে জানা গেছে,
আপনার মতামত লিখুন :