নীলফামারীতে কলেজ শিক্ষার্থীদের আয়োজনে প্রডাক্টিভ রমাদান আলোচনা সভা ও ইফতার বিতরণ।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (১৩-৩-২৫) সকাল ১১.০০টায় কলেজ হলরুমে প্রডাক্টিভ রমাদান আলোচনা সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা এর সভাপতিত্বে ও কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো: হাসান আলীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে প্রদান করেন নীলফামারী জেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ।
শুভেচ্ছা বক্তব্যে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ছাত্রলীগ ও তাদের পোশা প্রশাসনের ভয়ে সাধারণ শিক্ষার্থীরা কলেজে উম্মুক্তভাবে কোন কিছুর আয়োজন করতে পারিনি। ফ্যাসিবাদের পরে কলেজে ছাত্রদল, ছাত্রশিবির সহ সকল সংগঠন নিয়ে আমরা একই সঙ্গে পালন করতেছি।
এসময় নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম পবিত্র মাহে রমজান মাসের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
এছাড়া তিনি আরও বলেন ইহকাল ও পরকালের জীবন ব্যবস্থার জন্য কুরআন সুন্নাহের আলোকে জীবন যাপন করতে হবে।
এছাড়া পবিত্র মাহে রমজান মাসের গুরুত্বপূর্ণ আলোচনা করেন, অধ্যাপক আলতাফ হোসেন,প্রদর্শন খাদেমুল ইসলাম, প্রভাষক কাহারুজ্জামান, সৈয়দপুর নুরুল হিকমাহ মাদ্রাসার প্রিন্সিপাল মুজাহিদুল সহ অনেকে।
আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ ও যারা দেশের কল্যাণের জন্য জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর জন্য দোয়া মাহফিল করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :