মাটি ও বালু নিয়ে দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে: রাজশাহীতে রিজওয়ানা হাসান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃসোহেল রানা
রাজশাহী বিভাগীয় প্রধানঃ
‘দেশে মাটি ও নদীর বালু নিয়ে দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। সারাদেশে এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ সোমবার এ কথা বলেছেন।
রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। সম্প্রতি এই স্থানটি থেকেই ইজারা ছাড়াই মাটি ও বালু তুলছিলেন স্থানীয় বিএনপির কিছু নেতা। ফলে বাংলাদেশ পুলিশ একাডেমি ও উপজেলা কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে পড়েছে।
বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে সোমবার পদ্মা-বড়ালের ওই উৎসমুখ পরিদর্শনে যান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, ‘এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য ভরাট হয়ে যাওয়া নদের ১৮ কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইচগেট অপসারণ করা হবে।’
পদ্মায় পানি না থাকার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পদ্মার নদীর পানির নায্য হিস্যা বুঝে নিতেও সরকার কাজ করছে। যথাসময়ে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। আর ভারতের কাছ থেকে পদ্মা নদীর ন্যায্য হিস্যা পেতে অন্তর্র্বতী সরকার আন্তরিকভাবে কাজ করছে।’ এ সময় পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন তিনি।
আপনার মতামত লিখুন :