ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন হবিগঞ্জ লাখাইয়ের সন্তান সাকু তালুকদার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


তুহিনুর রহমান তালুকদার, হবিগঞ্জ:
ইতালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় অসীম সাহসিকতার পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন হবিগঞ্জের লাখাই উপজেলার যুবক সাকু তালুকদার। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছুরিধারী হামলাকারীকে নিরস্ত্র করে আহতদের সহায়তায় এগিয়ে আসায় ইতালিজুড়ে এখন আলোচনায় এই বাংলাদেশি তরুণ।

সাকু তালুকদার তিনি সাংবাদিক অপু আহমেদ রওশনের সহধর্মিণীর আপন ছোট ভাই ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রাম দাইলর এলাকার আলহাজ্ব বাচ্চু মিয়া তালুকদারের ছোট ছেলে।  বলেও জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৬ মে ইতালির মোডেনা শহরের ভিয়া এমিলিয়া সড়কে এক উগ্রপন্থী চালক গাড়ি নিয়ে পথচারীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে হামলাকারী গাড়ি থেকে নেমে ধারালো ছুরি হাতে আরও হামলার চেষ্টা করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় স্থানীয় এক ইতালীয় যুবক হামলাকারীকে আটকানোর চেষ্টা করলে তার সঙ্গে যোগ দেন বাংলাদেশি তরুণ সাকু তালুকদার। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারী ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে সাকু সাহসিকতার সঙ্গে তার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে দূরে ছুড়ে ফেলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর আহতদের পাশে দাঁড়িয়ে মানবিকতারও পরিচয় দেন সাকু। তিনি আহতদের পানি এনে দেন এবং অ্যাম্বুলেন্স পৌঁছানো পর্যন্ত তাদের সহযোগিতা করেন।

ইতালির বিভিন্ন সংবাদমাধ্যমে সাকুর সাহসিকতার ঘটনা গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ তার এই বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছে বলে জানা গেছে।

এক প্রতিক্রিয়ায় সাকু তালুকদার বলেন, “মানুষ বিপদে পড়লে সাহায্য করা উচিত। আমি শুধু মানবিক দায়িত্ব পালন করেছি।”

জানা যায়, কয়েক বছর আগে জীবিকার সন্ধানে ইতালিতে যান সাকু। বর্তমানে তিনি সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

এদিকে, প্রবাসে একজন বাংলাদেশি তরুণের এমন সাহসিকতা ও মানবিকতায় হবিগঞ্জসহ দেশের বিভিন্ন মহলে প্রশংসার ঝড় উঠেছে।

ঘটনার পর পরই ইতালীর উপমন্ত্রী তাদের সঙ্গে  করে প্রশংসা করেছেন, সেই সাথে রাষ্টীয় ভাবে এই বীরদের সম্মাননা দেওয়া কথা ভাবছে ইতালিয়ান সরকার বলে জানা গেছে! এদিকে 

 স্থানীয়রা বলছেন, সাকু তালুকদার দেশের মুখ উজ্জ্বল করেছেন। সেই সাথে তার পরিবার সাকু তালুকদার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ