‘ব্যাংক ডাকাত’ এস আলমের সহযোগীদের গ্রেফতারের দাবি: সারোয়ার ওয়াদুদ চৌধুরী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​‘ব্যাংক ডাকাত’ হিসেবে আলোচিত এস আলম গ্রুপের সহযোগী হিসেবে অভিযুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

​রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের সামনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান।

​লক্ষাধিক কোটি টাকা উদ্ধারের দাবি

​সমাবেশে সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, “এস আলমের পাচারকৃত প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা দ্রুত উদ্ধার করতে হবে এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত তার সহযোগীদের আইনের আওতায় আনতে হবে।”

​তিনি অভিযোগ করে বলেন, প্রতারণার মাধ্যমে হাসিনা আক্তার চৌধুরীর কাছ থেকে ৬৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এস আলমের অন্যতম সহযোগী হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংকের এভিপি মাহফুজ আলম, ম্যানেজার এম এ মোতালেব, মোস্তফা কামাল ও ফারুক আহমেদ লিটনগংদের বিরুদ্ধে ধানমন্ডি থানা ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা এখনো বহাল তবিয়তে চাকরিতে বহাল রয়েছেন।

​“অভিযোগ থাকা সত্ত্বেও এসব ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।”

সারোয়ার ওয়াদুদ চৌধুরী


​প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান

​সমাবেশ থেকে পলাতক এস আলম গ্রুপ, সামিট গ্রুপ ও অন্যান্য অভিযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বর্তমানে কারা পরিচালনা করছেন, তা জনসমক্ষে প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর আহ্বান জানানো হয়।

​সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ

​সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন:

  • ​সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী
  • ​কাইয়ুম রেজা চৌধুরী
  • ​উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান
  • ​মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু
  • ​পারভীন নাসের খান ভাসানী
  • ​কবি কাজী আলম
  • ​আফাজ উদ্দিন এবং সালাহ উদ্দিন ইউসুফ।

​সমাবেশে বক্তাদের পাশাপাশি প্রতারণার শিকার বিভিন্ন ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরাও উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ