বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই: দেশের রাজনীতির অম্লান নক্ষত্রের বিদায়
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই: দেশের রাজনীতির অম্লান নক্ষত্রের বিদায়
______________________________
শোকবার্তা
আন্তর্জাতিক মানবাধিকার আইন সয়হাতা সংস্হা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম এবং ফেনী জেলা আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হানিফ বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতির একটি বড় ক্ষতি। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
জাতীয় রাজনীতিতে অসামান্য অবদানের সঙ্গে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া; রাজনৈতিক মহলে গভীর শোক ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই খবরটি তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান নিশ্চিত করেছেন।
৮০ বছর বয়সে প্রয়াত খালেদা জিয়া দেশের রাজনীতিতে অসামান্য ভূমিকা পালন করেছেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি বিএনপি নেতৃত্বে বহু রাজনৈতিক আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন নানা বয়সজনিত জটিল রোগে ভুগছিলেন, যার মধ্যে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও লিভারের জটিলতা অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুর সংবাদে রাজনৈতিক মহল, স্বেচ্ছাসেবক সংগঠন ও সাধারণ জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই তার দীর্ঘ জীবনের প্রতিশ্রুতি, সংগ্রাম ও দেশের জন্য অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
মোহাম্মদ হানিফ
ফেনী জেলা সংবাদদাতা
আপনার মতামত লিখুন :