৬ আসনে যশোর বিএনপির ৩৫ মনোনয়ন প্রত্যাশী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
৬ আসনে যশোর বিএনপির ৩৫ মনোনয়ন প্রত্যাশী
____________________________
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্রিফিংয়ে অংশ নিয়েছেন যশোর জেলার ছয় আসনের ৩৫ জন মনোনয়ন প্রত্যাশী।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে তারেক রহমান স্পষ্টভাবে জানান— বিএনপি যাকেই মনোনয়ন দিক, দলের সকল কর্মীকে তার সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
🔹 যশোর-১ (শার্শা) আসনে
মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু।
🔹 যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে
অংশ নেন সাবিরা নাজমুল মুন্নি, জহুরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, মোর্তজা এলাহী টিপু, মিজানুর রহমান খান ও ইমরান সামাদ নিপুণ।
🔹 যশোর-৩ (সদর) আসনে
উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত, সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন ও মারুফুল ইসলাম।
🔹 যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে
মনোনয়ন প্রত্যাশী ছিলেন ফারাজী মতিয়ার রহমান, টিএস আইয়ুব ও ব্যারিস্টার নূরে আলম সিদ্দিকী।
🔹 যশোর-৫ (মণিরামপুর) আসনে
ঢাকায় যান অ্যাড. শহিদ ইকবাল হোসেন, আসাদুজ্জামান মিন্টু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শাহীন হোসেন, ইফতেখার সেলিম অগ্নি ও তাজউদ্দিন।
🔹 যশোর-৬ (কেশবপুর) আসনে
অংশ নেন আবুল হোসেন আজাদ, রওনকুল ইসলাম শ্রাবণ, আব্দুস সামাদ বিশ্বাস ও অমলেন্দু দাস অপু।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন এবং বৈঠকের বিষয়বস্তু বাইরে প্রকাশ না করার নির্দেশ দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
অন্যদিকে জেলা সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলের স্বার্থকে বড় করে দেখতে বলা হয়েছে।”
প্রতিবেদক: মালিকুজ্জামান কাকা
আপনার মতামত লিখুন :