শিক্ষক পিয়ার আলীর লাঠি চার্জের শিকার কোমলমতি বাচ্চারা।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পল্লীতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণীর ছোট ছাত্র-ছাত্রীদের পড়া না হলে,লাঠি দিয়ে ইচ্ছামতো শাসন করে থাকেন শিক্ষক পিয়ার আলী। অনুসন্ধান পূর্বক প্রকাশ,
সরকারি বিধিমালা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে লাঠি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ,রীতিমতো দণ্ডনীয় অপরাধ। প্রাপ্ত অভিযোগে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাচ্চা বলে, পড়া না হলে পিয়ার আলী স্যারের লাঠির বাড়ি খেতে হবে।স্কুলে যাব না।গত কয়েকদিন ধরে এমনই ঘটনা ঘটে চলেছে শ্যামনগরের প্রাণকেন্দ্র
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়।
খোঁজ খবরে প্রকাশ পায়,পিয়ার আলী স্যারের স্ত্রী বাসায় প্রাইভেট পড়ান।যারা তার কাছে প্রাইভেট পড়ে।তারা হয়তো সুরক্ষিত নয়তোবা তার কাছে যেন প্রাইভেট পড়তে আসে।সে কারণে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শিশু বাচ্চাদের অজুহাত খাড়া করে,লাঠির নির্মম প্রহর।নিশ্চয়ই লজ্জা জনক।
অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপজেলা ইউ এন ও মহোদয়ের নিকট বিষয়টি তদন্তপূর্বক গুরুত্ব সহকারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :