পটুয়াখালী ভার্সিটিতে“Go Green: Planet vs Plastic”প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

জাকির হোসেন হাওলাদার, 
দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধিঃ



২০ মে ২০২৫, মঙ্গলবার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (এসইই)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব কর্মসূচি “Go Green: Planet vs Plastic”। এর মূল আকর্ষণ ছিল প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ।

কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অনুকরণীয়। এই চিন্তাভাবনাই আমাদের ভবিষ্যৎকে সবুজ ও নিরাপদ করবে। ”প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারের ফলে মাইক্রোপ্লাস্টিক পরিবেশছড়িয়ে পড়ছে যাহা মাছ পশুপাখি এবং মানুষের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করছে

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ডিন প্রফেসর ড. মো. মহসিন হোসাইন খান এ সময় উপস্থিত ছিলেন।

ফাউন্ডার আফিয়া তাহমিন জাহিন ও কো-ফাউন্ডার মো. ফারদিন হাসানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে গেমস ও জুস কর্ণারসহ নানা আয়োজন ছিল। অংশগ্রহণকারীরা পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে গাছের চারা সংগ্রহ করেন।

এসইই কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন কার্যক্রম ছড়িয়ে দিতে তাঁরা আগ্রহী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ