চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও এর দাবীতে বিএনপি'র বিশাল সমাবেশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী বাঁচাও এর দাবীতে বিএনপি'র বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
_________________________
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩ টাই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ মোঃ হারুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ সহ জেলা উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ সহ সর্বস্তরের ধানের শীষের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই, এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ মোঃ হারুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সস্পাদক ও সাবেক সংসদ আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, সমাবেশ আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সাকিব আল হাসান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপনার মতামত লিখুন :