নলতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুধী সমাবেশ অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুর রাজজাক
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নের ইন্দ্রনগর উপ শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) নলতা ইউনিয়নের ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে সন্ধ্যা ৭.৩০অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা সাহিত্য সম্পাদক মোঃ মোজাহিদুল আলমের পরিচালনায় এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলার সভাপতি মোঃ জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করে নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার আকবার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও ইন্দ্রনগর হুসেনাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মাওলানা আকবার হোসাইন, শিবিরের সাবেক দায়িত্বশীল মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ রফিকুল ইসলাম রেজা, মোঃ মামুন বিল্লাহ, মোঃ আমানুল্লাহ শেখ সহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুধিবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :