দিরাই'য়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

পাবেল হাসান
সুনামগঞ্জ প্রতিনিধি:



সুনামগঞ্জের  দিরাইয়ে প্রত্যন্ত পল্লীএলাকার সাধারণ মানুষের কাছে স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা পাবার বিশস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। উপজেলার প্রায় ৮০ ভাগ মানুষ কৃষিজীবী জীবনধারণও সাধারণ। ফলে এসব মানুষ চাইলেও উন্নত চিকিৎসা সেবা নিতে জেলা শহরে যেতে পারে না। আবার উপজেলা সরকারী হাসপাতালেও কাঙ্খিত সেবা পায় না। তবে স্বল্প খরচে এসব মানুষের উন্নত স্বাস্খ্য সেবা প্রদানের অঙ্গীকার ও কাঙ্খিত মাণের স্বাস্থ্য সেবা দিয়ে চলেছে  দিরাই পপুলার ডায়াগনস্টিক সেন্টার।উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার বিশস্ত প্রতিষ্ঠান। এখানে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানে সেবা  ডায়াগণস্টিক সেন্টার অন্যদের থেকে এক ধাপ এগিয়ে।
 
এখানের বড় গুণ সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার মুল্য নির্ধারণ করা হয়েছে। সার্বক্ষনিক একজন বিশেষজ্ঞ চিকিৎসক, আল্ট্রাসনোগ্রাফি, শীতাতাপ নিয়ন্ত্রিত ও আধূনিক যন্ত্রপাতির মাধ্যমে এক্সরেসহ ও বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের দিয়ে নির্ভুল রিপোর্ট প্রদান, দালাল ও ধুমপানমুক্ত উন্নত পরিবেশ এবং নিয়ম-শৃঙ্খলা, রোগী ও স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ ইত্যাদির মধ্য দিয়ে দিরাই পপুলার ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবায় আস্থা ও ভরসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। ফলে এখানে প্রতিনিয়ত বাড়ছে চিকিৎসা সেবা গ্রহণকারীদের সংখ্যা।আবার হাতের কাছে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পেয়ে এই জনপদের মানুষও খুশি। এই জনপদের সাধারণ মানুষ সেবা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উন্নতি ও সম্মৃদ্ধি কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে দিরাই পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এমডি রিংকু চৌধুরী  বলেন, তারা ব্যবসা নয় মানব সেবার প্রত্যয় নিয়ে সেবা  ডায়াগণষ্টিক সেন্টারের যাত্রা শুরু করেছেন।
 
তিনি বলেন, আমরা সব সময় সাধারণ মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দেবার চেস্টা করি যাচ্ছি আগামি দিনেও আমাদের এই চেস্টা অব্যাহত থাকবে। দিরাই উপজেলা সরকারী হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, সেবা ডায়াগণষ্টিক সেন্টার স্বাস্থ্য সেবায় বড় ভূমিকা রাখছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ