পুলিশকে সহযোগিতা করুন, আইনশৃঙ্খলা ভালো থাকবে: ওসি জাহিদুল ইসলাম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেছেন,
“পুলিশের কাজে সহযোগিতা করলে এলাকার আইনশৃঙ্খলা ভালো থাকবে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিন, পুলিশকে সহযোগিতা করুন—দেখবেন এলাকার চেহারা বদলে যাবে।”
রোববার (২ নভেম্বর) বিকেল ৪টায় বর্ণি বাজার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ গাজী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওসি মোঃ জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অলিউর খাঁ, সিরাজ বিশ্বাস, আব্দুল্লাহ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
ওসি জাহিদুল ইসলাম বলেন,
“অনলাইন জুয়া ও মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে। আজকের কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানদের হয় পড়াশোনায় নয় কর্মে যুক্ত রাখতে হবে—অন্যথায় তারা বিপথে যেতে পারে।”
তিনি আরও বলেন,
“আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। চলুন, সবাই মিলে টুঙ্গিপাড়াকে মাদকমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলি।”
মোঃ আমিনুর শেখ,
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)
আপনার মতামত লিখুন :