চৌগাছা বাজার কালিতলা বাবুঘাট সোহাগের রমরমা মাদক কারবারে মানুষ দিশেহারা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মো জামান
স্টাফ রিপোর্টার,যশোরঃ


এক চিন্নিত মাদক কারবারি চৌগাছা বাজার ও বাজার সংলগ্ন এলাকায় চুটিয়ে অবৈধ মাদক কারবার চালাচ্ছে।  ঐ মাদক কারবারির নাম সোহাগ। সে যশোরের চৌগাছা পৌরসভা এলাকায় কপোতাক্ষ নদ সংলগ্ন কালিতলা বাবু ঘাটে দেদারছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, দেশি বিদেশী মদ বিক্রি করে। উঠতি বয়সীরা এখানে ব্যাপক ভাবে মাদকে আসক্ত হচ্ছে। তারা অভিভাবক কমান্ড থোড়াই কেয়ার করছে। স্থানীয় বিভিন্ন পেশার মানুষ ও রাজনৈতিক নেতা কর্মীরা এই অভিযোগ করেছেন।

সূত্র জানায়, মাদক কারবারি সোহাগের পিতার নাম জিন্নাহ দফাদার। সে রবি মালোর বাড়ির দক্ষিণে সালামের বাড়ি দুটো ফ্লাট নিয়ে ভাড়া থাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরেও সে রমরমা মাদক কারবার চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানায়, সোহাগ মোটরসাইকেলে আসা যাওয়া করে। তার ফ্ল্যাট বাইরে থেকে গ্রিল তালা মারা থাকে। যাতে কেউ বুঝতে না পারে সে বাড়ি আছে। তবে অর্ডার মত মাদক দ্রব্য পৌঁছে দিতে সে ও তার অনুসারীরা সদা তৎপর থাকে।
সূত্র জানায়, প্রশাসন সোহাগ কে আটকে আন্তরিক নয়। নইলে থানা থেকে কোয়ার্টার কিলোমিটার এলাকায় কিভাবে প্রকাশ্যে এভাবে মাদক কারবার চলতে পারে।

চৌগাছা থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, সোহাগ তালিকা ভুক্ত মাদক কারবারি। কিন্ত তাকে সচরাচর দেখা যায়না। থানা পুলিশের ধারণা রয়েছে, সে বাইরে থাকে। আর সে যদি বাজারে থাকে ও মাদক করবারে সম্প্রীক্ত থাকে তবে তাকে শীঘ্রই আটক করা হবে। কেননা পুলিশ এখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ