ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর আত্মহত্যা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর আত্মহত্যা
_____________________________



নগরীর টেরিবাজারের বদরউদ্দিন মার্কেটের এস কে ট্রেডার্সের মালিক ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন (৪১) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। কেউ তার লাশ শনাক্ত করতে না আসায় ৬ ডিসেম্বর শনিবার বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে টেরিবাজারস্থ বাসা থেকে বের হওয়ার পর কামাল উদ্দিনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সারাদিন খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। পরে তার ভাই মোহাম্মদ শাহাবুদ্দীন কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে শুক্রবার জানা যায়, কামাল উদ্দিনের লাশ বৃহস্পতিবারই পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিচয় না মেলায় পুলিশ লাশটি আনজুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে। সংগঠনটির মাধ্যমে শনিবার চৈতন্যগলি কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান বলেন, কামাল উদ্দিন আত্মহত্যা করেছেন। এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের টাকা পাওনা ছিল। দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ায় তিনি মানসিক চাপে ছিলেন—প্রাথমিকভাবে এমন ধারণাই পাওয়া যাচ্ছে।

মোহাম্মদ কামাল উদ্দিনের স্ত্রী ও তিন পুত্র সন্তান রয়েছে।

এনামুল হক রাশেদী, 
চট্টগ্রাম প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ