ছাত্রবাসের টর্চারসেল থেকে ৫ ব্যবসায়ীকে উদ্ধার করেছেন সেনাবাহিনী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



মুক্তিপন আদায়ের জন্য মাগুরায় পৌর এলাকার সাজিয়াড় গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্চার সেলে  আটক ৫ ব্যবসায়ীকে উদ্ধার করেছে সেনা সদস্যরা,

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইশতিয়াক আহমেদ শান্ত নামে এক যুবককে আটক করা হয়েছে, 

শান্ত মাগুরা পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক তানজেল হোসেনের বড় ভাই শফিকুল ইসলামের ছেলে,

গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ক্যাম্পের দায়িত্বরত সেনা সদস্যরা বুধবার রাত ১০টার দিকে সাজিয়াড়া গ্রামের এস এম ছাত্রাবাসে আটকে রাখা ব্যবসায়ীদের উদ্ধার করে,
রাজীব সরদার, হৃদয় সরদার, বাবু শেখ, ওসমান শেখ, এবং রিয়াদ ইসলাম, নামের ওই ৫ ব্যবসায়ীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামে,

নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য ফেরি করে বিক্রির উদ্দেশ্য গত ২১ মে মাগুরা এসে ইসতিয়াক আহমেদ শান্তর খপ্পরে পড়েন তারা,

ইসতিয়াক হোসেন শান্ত মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে কৌশলে সাজিয়াড়া গ্রামের ওই ছাত্রাবাসে নিয়ে গিয়ে আটকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন,

কিন্তু তারা নিজেদের আর্থিক অসঙ্গতি কথা জানালে শান্ত আর ও ৭ থেকে ৮ জনেকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতভর এবং বুধবার দিনের বিভিন্ন সময়ে পালাক্রমে তাদের উপর নির্যাতন চালায়,

এলাকাবাসী জানায়, মাগুরার মোহাম্মদপুরে বাড়ি মহসীন নামে এক প্রবাসী ও ছাত্রাবাসটির মালিক। হুরাইরা নামে সাজিয়াড়া গ্রামের একটি ছেলের মাধ্যমে তিনি ছাত্রাবাসটি পরিচালনা করেছেন করে, আসছিলেন, কিন্তু ৫ আগস্টের পর ইফতিয়াক আহমেদ শান্ত ছাত্রাবাসে বসবাসরত ভাড়াটিয়াদের উচ্ছেদ করে সেটির বিভিন্ন কক্ষের তালা ঝুলিয়ে দখলে দেয়, পরে নিয়মিত দিনে এবং রাতে বিভিন্ন সময়ে সেখানে বন্ধুদের নিয়ে মাদকের আড্ডা বসিয়ে আসছিলেন, 
মঙ্গলবার ওই ৫ ব্যবসায়ীকে আটকের পর তারা সেখানে সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চমাত্রায় মিউজিক চালায় তাদেরকে নির্যাতন করে বলেও জানাই এলাকাবাসী,

বুধবার রাতে ওই ছাত্রাবাস থেকে আটক ব্যবসায়ীদের ছাড়াও নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে সেনা সদস্যরা, পরে রাতেই তাদেরকে সদর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়, 
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী জানান, এ ঘটনায় আরো ও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে, তাদেরকেও আটকের চেষ্টা চলছে,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ