চমক দেখিয়ে খুলনায় একসঙ্গে ৪ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
চমক দেখিয়ে খুলনায় একসঙ্গে ৪ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনা ৪ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এছাড়া খুলনার বজ্রলাল বিশ্ববিদ্যালয় কলেজে ( বি এল) নতুন অধ্যক্ষ হিসেবে দুই জনকে পদায়ন করেছেন অধিদপ্তর, নতুন অধ্যক্ষ পাওয়া ৪ সরকারি কলেজ হল খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কয়রা সরকারি মহিলা কলেজ ও বাজুয়ার কৈলাসগঞ্জ সরকারি মহিলা কলেজ,
সারা দেশে ৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে সরকার, এরমধ্য ৬৪ টি কলেজে অধ্যক্ষ এবং ৩
টি কলেজে উপাধ্যক্ষ পদে শিক্ষা ক্যাডারের মোট ৬৭ জন অধ্যাপককে বদলি করা হয়েছে,
সোমবার ৫,মে শিক্ষার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়,
খুলনা ৫ কলেজের মধ্য সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে, সরকারি বজ্র লাল বিশ্ববিদ্যালয় কলেজে গণিতের অধ্যাপক হিসেবে মোঃ হাফিজুর রহমান ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে এস এম শাহীন পদায়ন পেয়েছেন,
খুলনা সরকারি টিচারস ট্রেনিং কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কে অদক্ষ এবং দাকোপ উপজেলার লাউডোবা বাজুয়া কৈলাসগঞ্জ ডিগ্রী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে,
অন্যদিকে মাউসি অধিদপ্তরের দুই কর্মকর্তাকে ও এসিড করা হয়েছে, যার মধ্য ইতিহাস বিভাগের অধ্যাপক কে কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এবং মাউশি অধিদপ্তরের মোহাম্মদ সাইফুল রহমানকে সরকারি টিচারস ট্রেনিং কলেজের দর্শন বিভাগের অধ্যাপক করা হয়েছে,
মন্ত্রণালয় বলছে, আগামী ১৩ মের মধ্যে বদলি হওয়া অধ্যাপকদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হবে অন্যথায়, ওই দিন বিকেল থেকে তারা তাৎক্ষণিকভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন,
প্রজ্ঞাপনে নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের তাদের পিডি এসে, লগইন করে অব্যাহতি ও যোগদান প্রক্রিয়া আবশ্যিক ভাবে সম্পন্ন করার নির্দেশনা ও দেওয়া হয়েছে,
আপনার মতামত লিখুন :