এনসিপি হয়ের জাতীয় সংসদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারীও, তবে…


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

এনসিপি হয়ের জাতীয় সংসদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারীও, তবে…



ব্যবস্থাও রাখা হতে পারে। সদস্যদের মেয়াদ সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত হয় এবং তারা শপথ গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। উচ্চকক্ষ গঠনের পর সংসদ কার্যত দ্বিকক্ষবিশিষ্ট হয়ে যাবে অর্থাৎ নিম্নকক্ষ (জাতীয় সংসদ) ও উচ্চকক্ষ মিলেই আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে।

উচ্চকক্ষে থাকবে ১০০টি আসন। এই আসনে থাকবে সংসদীয় নির্বাচনে জয়ী দলগুলোর প্রার্থী। পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে বিভিন্ন দল মনোনীত ১০০ সদস্য নিয়ে গঠিত হবে এই সংসদ। আর উচ্চকক্ষের প্রধান কাজ সাধারণত আইন পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা। সাংবিধানিক সংশোধনী, গুরুত্বপূর্ণ আইন সংশোধনীর ক্ষেত্রে উচ্চকক্ষের বিশেষ ক্ষমতা থাকবে। উচ্চকক্ষ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশ্ন উত্থাপন করতে পারলেও সরকারের ওপর অনাস্থা আনতে পারবে না। দুই কক্ষের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধানের বিধান রাখা হয়েছে।নিম্নকক্ষে পাস হওয়া বিল উচ্চকক্ষে পাঠানো হলে সেখানে তা নিয়ে আলোচনা, সংশোধনী প্রস্তাব বা মতামত দেওয়া হতে পারে। এতে আইন প্রণয়ন প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের সুযোগ তৈরি হয়। অনেক দেশে উচ্চকক্ষ সরাসরি সরকার গঠন বা বাজেট প্রণয়নে ভূমিকা না রাখলেও নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এর উদ্দেশ্য হলো ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং বিভিন্ন অঞ্চল, পেশাজীবী বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

উচ্চকক্ষ প্রশ্নে ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, অর্থাৎ লিখিতভাবে ভিন্নমত পোষণ করেছে। যেমন— ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত দেশে দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা থাকবে। এর নিম্নকক্ষ (জাতীয় সংসদ) এবং উচ্চকক্ষ (সিনেট)। সিনেটে একশ সদস্য থাকবে। এতে সিপিবি ছাড়া ৩২টি দলই একমত হয়েছে। তবে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন— এতে আপত্তি জানিয়েছে বিএনপিসহ আরেকটি দল।

এ ছাড়া রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের সাধারণ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় একই সঙ্গে উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ করবে এবং তালিকায় কমপক্ষে ১০ নারী প্রার্থী থাকতে হবে বলা হলেও এতেও নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপিসহ সেই দলটি।

বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ গণমাধ্যমকে বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনে পরাজিত প্রার্থীদের উচ্চকক্ষের সদস্য পদে মনোনয়ন দিতে পারবে। এটি শুধু ত্রয়োদশ সংসদে প্রযোজ্য হবে। পরে এ সুযোগ থাকবে না। কারণ, এবারের গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ায় সংবিধান সংস্কারের বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে।

চতুর্দশ সংসদ নির্বাচন সংশোধিত সংবিধান অনুযায়ী হবে জানিয়ে তিনি বলেন, সেখানে জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে প্রার্থী মনোনয়ন দিতে হবে। সেক্ষেত্রে দলগুলোর পক্ষে একজন নেতা বা কর্মীকে উভয় কক্ষের সদস্য পদে মনোনয়ন দেওয়ার সুযোগ থাকবে না।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ