প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, নবীন ফ্যাশনের মালিককে দেশে এনে ব্যবসা চালুর দাবি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, নবীন ফ্যাশনের মালিককে দেশে এনে ব্যবসা চালুর দাবি
___________________________________


নিম্ন ও মধ্যআয়ের মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে স্বল্প মূল্যে পণ্য সরবরাহে পরিচিত প্রতিষ্ঠান ‘নবীন ফ্যাশন’-এর কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক ও সচেতন মহল। তারা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের মালিক বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, যার ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে করে সাধারণ ক্রেতারা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি ক্ষুদ্র কর্মচারীরাও জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করেন, নবীন ফ্যাশন দীর্ঘদিন ধরে কম দামে মানসম্মত পোশাক সরবরাহ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আস্থার জায়গা তৈরি করেছিল। প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালু হলে সাধারণ মানুষের জন্য তা স্বস্তির কারণ হবে।

তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে বলেন, দ্রুত উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠানের মালিককে দেশে ফিরিয়ে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে আবারও স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হবে এবং কর্মসংস্থানও বজায় থাকবে।

এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ