ঝিকরগাছায় জামায়াতের গণ জমায়েত অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ঝিকরগাছায় জামায়াতের গণ জমায়েত অনুষ্ঠিত
________________________
যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতের আয়োজনে গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় পৌর সদরের বি.এম হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই গণ জমায়েত অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে গণ জমায়েতে প্রধান অতিথি ছিলেন যশোর -২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমান মর্যাদা দিয়ে সমান অধিকার এর ভিত্তিতে নারী পুরুষের জন্য একটা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসবিহীন কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই।
গণজমায়েতে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আবু সাদেক কায়েম। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জুলাইয়ের ন্যায় জীবন দিতে হলে দিবো। নির্বাচনের দিন আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে যাতে করে ফ্যাসিস্ট এর দোসররা আর নেতৃত্বে না আসে। খুব দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় গণ জমায়েতে বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,জেলা সহকারী সেক্রেটারির প্রভাষক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, সদর আমির অধ্যক্ষ শামসুজ্জামান, পশ্চিম জেলা ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল হোসেন।
গণজমায়েতে বক্তব্য রাখেন,শার্শা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর - ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের,যশোর -৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম , অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ।
গণজমায়েতে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মরশেদ,সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, মাষ্টার কামাল আহম্মেদ,যশোর শহর সেক্রেটারি ইমরান হোসেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান,মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারশনের সাধারণ সম্পাদক আলমগীর কবির, ঝিকর গাছা পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জিয়াউল হক । শিবির নেতা ইসা মাহমুদএ ছাড়া গণজমায়েতে সকল ইউনিয়নের আমীর ও সেক্রেটারি সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
বিপুল সংখ্যক মহিলা নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
আপনার মতামত লিখুন :