রাজশাহীর পবা উপজেলার হড়গ্রামে নির্বাচনী মহল্লা কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রামে নির্বাচনী মহল্লা কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত
______________________________
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে সংগঠন শক্তিশালীকরণে বিএনপির উদ্যোগ
“ভোট দিলে ধানের শীষে, গড়বো দেশ মিলেমিশে” — এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলার ৫নং হড়গ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নির্বাচনী মহল্লা কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় ইউনিয়নের নতুন ফুদকি পাড়ায় এ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ তাইজুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পবা উপজেলা যুবদল। বিশেষ অতিথি ছিলেন মোঃ রবিউল আউয়াল, সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, পবা উপজেলা, রাজশাহী।সভায় সভাপতিত্ব করেন মোঃ হাসিবুল ইসলাম রিটু, যুগ্ম আহ্বায়ক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, পবা উপজেলা, রাজশাহী।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য এই মহল্লা কমিটি গঠন করা হয়েছে। তারা আরও জানান, এর আগে কয়েকটি মহল্লায় একইভাবে কমিটি গঠন করা হয়েছে এবং সামনে আরও মহল্লায় এই উদ্যোগ নেওয়া হবে।
বক্তারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
> “এই কমিটি থেকেই নির্বাচনের দায়িত্ব এলাকাভিত্তিক ভাগ করে দেওয়া হবে। যাদের দায়িত্ব দেওয়া হবে, তারা যেন আন্তরিকতার সঙ্গে তা পালন করেন এবং বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান জিয়া, সদস্য, পবা উপজেলা যুবদল; মোঃ শামসুজ্জামান, সভাপতি, ৬নং ওয়ার্ড বিএনপি; মোঃ কাওছার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি; সাবেক সভাপতি ৬নং ওয়ার্ড যুবদল; এনতাজ আলী, বাক্কার, সজিব, আব্দুল ওহাব, মোঃ মন্টু, আহাদ আলী, রেজাউল, শহিদুল, মোঃ শাহিন, রবিন, পিন্টুসহ আরও অনেকে।
মোঃ শাকিল আহামাদ,
রাজশাহী প্রতিনিধি
আপনার মতামত লিখুন :