ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা:
"বৃক্ষরোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে" যশোরের ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৪ আগষ্ট ( সোমবার) সকাল ১০ টায় পৌর সদরের বি.এম হাইস্কুল মাঠে প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নেত্রী মাফরুহা আকবর শিল্পী ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ। তিনি তার বক্তব্য বলেন, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। পরিবেশ রক্ষার স্বার্থে সবাইকে বেশি পরিমাণে বৃক্ষরোপণ করার আহ্বান জানান। আরো বলেন, আজকে যারা গাছের চার সংগ্রহ করে নিবেন সকলেই এ গাছগুলো সঠিক ভাবে রোপণ ও পরিচর্যা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা বি.এম হাইস্কুলের সভাপতি মো: আশফাকুজ্জামান খাঁন রনি এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আহসান উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহিদুল ইসলাম, বি.এম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম, উলাসী সৃজনী সংঘের ফিল্ড কোর্ডিনেটর স্ববল প্রকল্প বজেন্দ্র নাথ শীল সহ উপজেলা ন্যারী এ্যাসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইউএনও এম.সাইফুল্লাহ উপস্থিত থেকে উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসায় ২৫ টি করে আম, কাঁঠাল, কদবেল, মেহগনি, আমলকী গাছের চারা বিতরণ করেন বলে আয়োজকরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :