রাজশাহীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃসোহেল রানা 
রাজশাহী বিভাগীয় প্রধানঃ




রাজশাহী মহানগরীতে মেহেরচন্ডি ওভারপাস এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজে ধাক্কা খেয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো- নগরের চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচণ্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স দুজনের পরিচয় নিশ্চিত করে জানায়, সন্ধ্যার পরে দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় দুই আরোহী নাহিয়ান ও পিয়াস গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান।

তখন চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ