শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলার সেরা গুণিজন সংবর্ধনা পেলেন রফিকুল ইসলাম


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


স্টাফ রিপোর্টার:  
মুহাম্মাদ খান ফাউন্ডেশন ও মোহাম্মদ ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন এর আয়োজনে মেধা মূল্যায়ন প্রতিযোগিতা ও উপজেলার সেরা গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গত রবিবার (৩১ মে ২০২৬)  সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

 এতে শিক্ষা ও সমাজ সেবায়  বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সমাজসেবক মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  বিডি নীয়ালা নিউজ এর চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত  ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা একাডেমিক শিক্ষা সুপারভাইজার মো: মিজানুর রহমান, মুহাম্মাদ  খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো.আজমির খান বুলেট, শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হেদায়েত হোসেন, গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: শাহে নেওয়াজ শাহ প্রমুখ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ