হরিণাকুণ্ডুতে তীব্র তাপদাহে পুড়ছে মানুষ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ লিটন হোসেন 
ঝিনাইদহ প্রতিনিধিঃ 



ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে তীব্র তাপদাহ। প্রতিদিনই তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রীর ঘর অতিক্রম করছে। গতো কয়েকদিন প্রচণ্ড তাপ মাত্রার কারনে তাপদাহে পুড়ছে মানুষ। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। সূর্যের প্রখর তাপদাহের কারনে নিম্ন আয়ের মানুষের জীবন হয়ে উঠেছে হাঁসফাঁস। এমন অবস্থায় মাঠের চাষ নিয়ে বিপাকে পড়েছে উপজেলার চাষীরা। 

চাষে ক্ষতি আশঙ্কা দেখা দিয়েছে। অতিরিক্ত রোদের তেজ, আবহাওয়ার বিরুপ আচরণে আর অনাবৃষ্টিতে চাষ  বিপর্যয়ের শঙ্কা দীর্ঘ হচ্ছে। ক্ষেতে পানি শূণ্যতা দেখা দিয়েছে। যদিও সেচ দিয়ে তা পূরণের চেষ্টা করা হচ্ছে।

কৃষকের মাঠ ঘুরে দেখা গেছে, কৃষক তার কাজের ফাঁকে গরমে নাভিশ্বাস।  হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের আলাউদ্দিন পান চাষী জানান আমি ৮ কাটা জমিতে পান চাষ  করেছি। তাই আমরা পানি দিচ্ছি। কিন্তু তীব্র তাপ আর বৃষ্টি না হওয়ায় পান গাছ শুকিয়ে,ও মরে যাচ্ছে  যাচ্ছে। অনাবৃষ্টি আর তীব্র তাপদাহের কারণে এমন ক্ষতি হচ্ছে বলে জানান কৃষক আলাউদ্দিন। এই কৃষকের চাষের মতো মাঠে আরও অন্যান্য চাষে ঠিক একই ধরনের অবস্থা বিরাজ করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ