খুলনায় আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনাঃ
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ত তায় ও ষড়যন্ত্র মূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর আয়োজিত প্রতিবাদে সমাবেশটি মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নগরীর প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে কেডি ঘোষ ড়োডস্থ বিএনপি'র দলীয় কার্যালয়ের নিচে গিয়ে শেষ হয়, সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই দাবিতে বাংলাদেশ জাতীয়বাদী সেচ্ছাসেবক দল খুলনা জেলা আয়োজিত গত মঙ্গলবার বিকাল ৪ টায় খুলনা রেলস্টেশন থেকে শুরু করে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি'র দলীয় কার্যালয়ের এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মহানগরের বিক্ষোভ সমাবেশে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুল রহমান মিরাজের সভাপতিত্ব এবং সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির সঞ্চালনায় অনন্যোর মধ্য বক্তব্য রাখেন, খুলনা মহানগর দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন, আরো উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বেলাল হোসেন, সোনাডাঙ্গা থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাইফুল মল্লিক, সদর থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মনজুর শাহিন রূবেল, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রতন, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার সহ ৩১টা ওয়ার্ড এবং তিনটা ইউনিয়ন শেষে ভোট দলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ সহ প্রমুখ।
জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খুলনার দায়িত্বপ্রাপ্ত নেতা সরদার নুরুজ্জামান, সমাবেশে আরো ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলী জুলু , স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল, আবুল কাশেম, হুমায়ুন কবির রূবেল রফিকুল ইসলাম, এমডি আনিসুল রহমান, লিটন মোল্লা, আরো অনেক প্রমুখ।
আপনার মতামত লিখুন :