পটিয়া পৌরসভায় ফ্রি রক্তের গ্রুপনির্ণয় ব্যাবসায়ী সমিতি ও স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-



পটিয়া পৌরসভায় ষ্টেশন রোড ব্যাবসায়ী সমিতি ও স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের আয়োজনে  ৩০ মে শুক্রবার  মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারন মানুষের ফ্রি  রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ব্যাবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর এর সভাপতিত্বে ও স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি হাসান মানিকের পরিচালনায়। 

এতে উদ্বোধক ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট ও স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের উপদেষ্টা আলমগীর আলম। বিশেষ অতিথি ছিলেন ষ্টেশন রোড ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, আবদুর রশীদ সও:,নাছির সওদাগর, 
স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের 
সভাপতি হাসান মানিক,সহ সভাপতি মো: ওসমান, সহ সভাপতি - আবু সালেহ নূর উদ্দীন,সাধারণ সম্পাদক  নাফিজ করিম,

সাংগঠনিক সম্পাদক মো: হিজির,স্বাস্থ্য সেবা বিষয়ক সম্পাদক : আব্দুর রহমান। 
সদস্য আব্দুর রহমান,নাছরিন সুলতানা, 
জুবাইদা আক্তারসহ অনন্য নেতৃবৃন্দরা।

এতে বক্তারা বলেন মানুষ মানুষের জন্য এ কথাটি বাস্তবে রুপান্তর করতে হবে মানবিক কাজের বিকল্প নেই। 

অনেক সময় দূর্ঘটনার সময় রক্তের প্রয়োজন হলেও রক্তের গ্রুপ জানা না থাকার কারনে দিতে চাইলে ও দেয়া যায় না তায় প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা থাকা দরকার পটিয়া স্টেশন রোড ব্যাবসায়ী সমিতি ও স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই মহৎ কাজ এ ধরনের উদ্যোগে সকল সংগঠনকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। পরে প্রায় ৮০০ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
পরে পটিয়ায় সামাজিক ও মানবিক কাজে অসামান্য অবদান রাখায় ষ্টেশন রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি ও স্বপ্ন সিঁড়ি ফাউন্ডেশনের উপদেষ্টা  মোহাম্মদ নুরুল আলম সওদাগরকে স্বারক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ