ময়মনসিংহে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ ইব্রাহিম খলিল ময়মনসিংহ
রিপোর্ট।
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) অভিযানে ১০ কেজি উদ্ধারকৃত ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ সদরের চর সিরতা কড়ইতলী শেখ চাঁন এর বাড়ি থেকে এই গাঁজা মঙ্গলবার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ পলাতক মাদক ব্যবসায়ীর নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে পুলিশ।
ডিবির ওসি আবুল হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীরা হলো, মোজাহার ওরফে আজাহার, আমিরুল ওরফে জামিরুল, রিতা, তানজিলা, শেখ চাঁন ও সুজাত। পুলিশ জানায় চক্রটি পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিজ বসত বাড়ীতে অবৈধ ভাবে গাঁজা রেখে বিক্রি করে আসছে।
আপনার মতামত লিখুন :