জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত মাননীয় বিচারপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুস সালাম, নীলফামারীঃ
নীলফামারী জেলা আইনজীবি সমিতির আয়োজনে - নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, নীলফামারী এর সাবেক বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) জনাব মোঃ মনসুর আলম বাংলাদেশ সুপ্রীম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি নিযুক্ত হওয়ায় নীলফামারী জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ই এপ্রিল) সকাল ১০ ঘটিকায় জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি এ্যাডভোকেট গোলাম মোস্তফা সজিবের সন্চালনায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান মেহমান ও
বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ মনসুর আলম।
সমাপনী বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব এ্যাডভোকেট মোঃ আল-ফারুক আব্দুল লতিফ।নীলফামারী জেলা আইনজীবী সমিতির সেক্রেটারী জনাব এ্যাডভোকেট মোঃ আল মাসুদ চৌধুরী ও সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মোঃ আবু সোয়েম।
আরও বক্তব্য রাখেন, নীলফামারী জেলা ও দায়রা জজ জনাব মোঃ মাহমুদুল হাসান সহ সকল বিচারক গন।
আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জজ কোর্টের সকল বিচারকগনসহ সকল সিনিয়র আইনজীবী এবং জুনিয়র আইনজীবীবৃন্দ।
আপনার মতামত লিখুন :