সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের কীর্তি গড়েছেন একরামুল হাসান শাকিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ




সপ্তম বাংলাদেশ হিসেবে এভারেস্ট জয় এর কীর্তি করেছেন একরামুল হাসান শাকিল, তবে তিনি বাকিদের চেয়ে একটা জায়গায় ব্যতিক্রম, পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি, কক্সবাজার থেকে পায়ে হেঁটে মোট ৮৪ দিনে এভারেস্টস্টের চূড়ায় পৌঁছান তিনি, যেই কীর্তি নেই পৃথিবীর আর কারো 

সোমবার (১৯ মে) এই অভিযানের সমন্বয়ক বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড টেকিং ক্লাবের  বি,এমটি,সি) সদস্য সাদিয়া সুলতানা শম্পা বিষয়টি নিশ্চিত করেছেন,

তিনি জানান, শাকিল বিশ্বরেকর্ড পড়ে এভারেস্ট আরোহন করে ক্যাম্প ৪-এ ফিরেছেন, উনি দ্রুততম সময়ে সমুদ্র থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে ১৩,শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই শিখর আরোহণ করেন, ইন্টারনেট ও ফোনে যোগাযোগ করা যাচ্ছে না বিধায় আজ সকালে ঠিক কয়টার সময় আরোহণ করেছেন, সঙ্গে কয়জন ছিলেন এবং সেখানকার ছবি ও ভিডিও আমাদের হাতে এখনো এসে পৌঁছায়নি, এভারেস্টের সেই কোম্পানি আমাদের এতটুকু কনফার্ম করেছেন, 
আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যেই এগুলো সব আপনাদের জানানো হবে, তবে তার চেয়েও জরুরী থাকিলে সম্পূর্ণ নিরাপদে বেসক্যাম্পে ফিরে আসা, আগ্রহীরা একরামুল হাসান শাকিল এই পেজে আপডেট পাবেন, তবে আমাদের এখনো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, 

বাংলাদেশের স্বপ্নবাজ এ তরুণের আগে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকটনি -শ্নেপ ভারতের গঙ্গা সাগর থেকে ৯৬ দিনে প্রায় ১২শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পদচিহ্ন রাখেন, শাকিল তার চেয়ে সপ্তাহখানেক কম সময়ে পাড়ি দিয়েছেন আরো ও ১০০ কিলোমিটার বেশি, 

গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শুরু হয় শাকিলের পদযাত্রা, ৯০ দিনের মধ্যে সি,টু সামিট' জয়ের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেন তিনি, যাত্রা পথে বাংলাদেশ-ভারত এবং নেপালের প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্টের ২৯ হাজার ৩১ ফুট উঁচু শিখরে আরোহণ করলেন শাকিল,

এর আগে ২০১৩ সালে তিনি কলকাতা থেকে হেঁটে ১১ দিনে ঢাকায় পৌঁছান, তখনই যোগ দেন বাংলা মাউন্টে রিয়ারিং অ্যান্ড টেকিং ক্লাবে, পর্বতারোহণের প্রাথমিক প্রশিক্ষণ ভারত থেকে, ২০১৫ সালে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ২০ হাজার ২৯০ ফুট উচ্চতার কেয়াজো -রি পর্বতশৃঙ্গ জয় করতে যান এম এ মোহিত এর নেতৃত্বে সাত পর্বতরোহি, তাদের একজন শাকিল, 

উল্লেখ্য এর আগে বাংলাদেশীদের মধ্য এভারেস্ট জয় করেছেন-মশা ইব্রাহিম, নিশাত মজুমদার, এম এ মুহিত,ওয়াসফিয়া নাজরীন, খালেদ হোসেন ও বাবার আলী,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ