মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে কৃষক আহত ও গরুর মৃত্যু নালিতাবাড়ীতে


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো: মামুন হোসেন, নালিতাবাড়ী (শেরপুর):

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় ছিঁড়ে পড়ে থাকা সেচলাইনের বিদ্যুতের তারে জড়িয়ে একটি গরু বিদ্যুতায়িত হয়। গরুটিকে বাঁচাতে গিয়ে আহত হন কৃষক মো. হাছান আলী (৫০)। পরে ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান তার বৃদ্ধা মা হাওয়া বেগম (৭০)। একই ঘটনায় গরুটিও মারা যায়।

সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো আবাদের সেচলাইন ঝড়ের কারণে ছিঁড়ে মাঠে পড়ে ছিল। সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে মাঠে চড়তে দেওয়া হাছান আলীর গরুটি ঘাস খাওয়ার সময় ওই বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। গরুটিকে বাঁচাতে গেলে হাছান আলীও বিদ্যুতায়িত হন।

এসময় ছেলেকে বাঁচাতে বিধবা মা হাওয়া বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ