বিএনপি নেতা তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীতে করিচিয়া তেঁতুলিয়ায় দোয়া ও খাবার বিতরণ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বাদ আসর যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের করিচিয়া তেঁতুলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা কামাল হোসেন, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম, নেতা আব্দুস সালাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তোরাব আলী জমাদ্দার, সাইফুর রহমান বাবলা, মুজিবর রহমান, আব্দুল হালিম, যুবদল নেতা ইমামুল, উজ্জ্বল, ইমরান, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান, ছাত্রদল নেতা তামিমুল ইসলাম শাওন, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা খলিলুর রহমান, সোবহান জমাদ্দার ও আব্দুর রাশেদ প্রমুখ।

কর্মসূচিতে সহস্রাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে তেঁতুলিয়া বাগেরহাট বাজার জামে মসজিদে বাদ আসর হাফেজ মাওলানা হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মালিকুজ্জামান কাকা, যশোর:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ