রমজান উপলক্ষে ময়মনসিংহে বাজার মনিটরিং ও ভেজালবিরোধী অভিযান৷
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলাঃ
ময়মনসিংহ, বৃহস্পতিবার: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ময়মনসিংহে এক বিশেষ অভিযান পরিচালিত হয়, জনগণের আস্থাভাজন জেলা প্রশাসক (ডিসি) মহোদয় সরাসরি অংশগ্রহণ করেন।
অভিযানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সুযোগ্য অফিসার (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। তারা বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা যাচাই করেন এবং ভেজাল খাদ্য বিক্রি হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
অভিযানে দেখা যায়, অনেক দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং কিছু দোকানে ভেজাল খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত মূল্যে মানসম্মত ও নিরাপদ খাদ্য বিক্রি করতে হবে। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন কর্মকর্তারা।
এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান পুরো রমজান মাস জুড়ে চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ক্রেতা সাধারণ জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :